জাতীয়

মাদক কারবারিকে ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় র‍্যাব সদস্যসহ নিহত ৩

মাগুরায় মাদক কারবারিকে ধরতে গিয়ে পিকআপের সঙ্গে ধাক্কা লেগে দুই র‍্যাব সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রাউতাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- র‍্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল এবং পিকআপচালক মহিদুল ইসলাম।

এ বিষয়ে পুলিশ জানায়, ভোরে একটি পিকআপকে চেকপোস্টে থামতে সংকেত দেয় র‍্যাব। পিকআপটি না থেমে মাগুরার দিকে ছুটতে থাকে। এ সময় র‍্যাবের টহল দল পিকআপটি ধাওয়া করে। মাগুরার লাউতাড়া স্থানে পৌঁছালে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে র‍্যাবের এক সদস্য ও পিকআপচালক মারা যান। গুরুতর আহত হন র‍্যাবের দুই সদস্য। হাসপাতালে নেওয়ার পর র‍্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়।

 

আরও পড়ুনঃ মার্কিন রাষ্ট্রদূতকে অযাচিত মন্তব্য করে বন্ধুত্ব নষ্ট না আহবান ওবায়দুল কাদেরের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র